ভালুকায় ইউএনও’র সাথে মাদ্রাসা শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫মে) দুপুরে ইউএনও কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়।
এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল’র সাথেও সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় ভালুকা উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোজাহিদুর রহমান খান (সোহেল),সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রশিদ আকন্দ, সহসভাপতি মাওলানা জিয়াউর রহমান, মাওলানা খাদেমুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম শাহিনুল কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কমল, খারুয়ালী দাখিল মাদরাসার সহ-সুপার এম্এ সবুর বাকিবিল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম,শিক্ষক ফজলুল হক,শফিউল্লাহ আনসারী সহ অনেকে উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































